‘অন্যদিকে এতো অন্যায় করার পরও আমার বাবা আর ঐ মহিলা অনেক সুখে আছেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এডে এদুন অন্যায় গরিবার ফরো আর বাবা আর ঐ বেডীর মিলি বউত গম আছে
- নোয়াখালী: অন্যদিকে এতো অন্যায় করার হরও আর বাবা আর ঐ বেডি অনেক সুখে আছেন
- সিলেট: আরেক বায় ওতো অন্যায় করার বাদেও আমার বাবা আর হউ বেটি বউত সুখে আছে
- বরিশাল: অন্যদিক এত্তো অন্যায় করার পরো মোর বাফে আর ঐ মাতারি বেমালা সুখে আছে
- ময়মনসিংহ: আরেকদিকে এত অন্যায় করনের পরেও আমার আব্বা আর ঐ বেডি অনেক সুখে আসেন