‘সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে সুখী করতে চায়, তার থেকে কোনো প্রতিদান আশা করে না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: সত্যিকারওর বালবাসা শুদু বালবাসার মানুষ্যারে সুকি গইরতো চায় তাত্তুন হনো ফ্রতিফান আশা ন গরে
- নোয়াখালী: সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসার মানুষরে সুখি কইরতো চায় তার থেকে কোন কিছু পতিদান চায় না
- সিলেট: সত্তিকারর ভালোবাসা খালি ভালাপাওয়া মানুষটারে সুখী করতো চায়, তার থাকি কুনো প্রতিদান আশা করে না
- বরিশাল: সত্য ভালোবাসা খালি ভালোবাসার মানুডারে সুখী করতে চায়, হ্যার থাইকা কোনো কিছু আশা করে না
- ময়মনসিংহ: সত্যিকারের ভালোবাসা খালি ভালোবাসার মানুষটারে সুখী করতে চায়, হের থাইক্কা কোনো প্রতিদান আশা করে না