‘দরজার কাছে দুইজন বসে গিটার বাজাচ্ছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: দর্জার হাচে বই দুইজন গিটার বাজার
- নোয়াখালী: দরজার কাছেদি দুইজন বসি গিটার বাজার
- সিলেট: দরজার কান্দাত দুইজন বইয়া গিটার বাজাইরো
- বরিশাল: দুয়ারের ধারে দুইজন বইয়া গিটার বাজাইতেয়াছে
- ময়মনসিংহ: দরজার কাসে দুইজন বয়া গিটার বাজাইতাসে