‘আপনি কেমন আছেন?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অনে কেন আচন
- চট্টগ্রাম: অনে কেন আছন?
- নোয়াখালী: আন্নে ক্যেচ্চা আছেন?
- নোয়াখালী: আন্নে কেইক্কান আছেন
- সিলেট: আফনে কিলা আছোইন?
- সিলেট: আফনে কিলান আছইন ?
- সিলেট: আফনে কিলাখান আছইন
- বরিশাল: আম্নে কেমন আছেন?
- বরিশাল: আমনে কেমন আছেন?
- বরিশাল: আপনে ক্যামোন আছেন
- ময়মনসিংহ: আফনে কেমত আসেন?
- ময়মনসিংহ: আফনে কেমন আসেন