‘আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আরোর ফারিবারিক ভাবে বিয়া ওইল
- নোয়াখালী: আঙ্গো পারিবারিক ভাবে বিয়া হয়
- সিলেট: আমরার পরিবার তাকি ওউ বিয়া ওইছিল
- বরিশাল: মোগো পারিবারিক ভাবে বিয়া হয়
- ময়মনসিংহ: আমরার পারিবারিক ভাবে বিয়া হয়