‘স্বপ্ন দেখলাম ক্রাশের সাথে ঘুরতে গেছি তার পর যা হলো সব ইতিহাস’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: সফ্নঅত দেইলাম ক্রাশর ফোয়ারে গুইরত গেয়্যি তারফর যা অয়্যে ইয়ান ইতিহাস
- নোয়াখালী: স্বপ্ন দেইকলাম ক্রাশের লগে ঘুইরতাম গেছি পরে দি যা অইছে হেটা ইতিহাস
- সিলেট: সফনত দেখলাম ক্রাশর লগে পাখানিত গেছি এর বাদে যা অইলো ইতা সব ইতিহাস
- বরিশাল: স্বপ্ন দেখলাম কেরাসের লগে ঘোরতে গেছি হেইয়ার পর যা হইলো সব ইতিহাস
- ময়মনসিংহ: স্বপ্ন দেখলাম ক্রাশের সাথে ঘুরতে গেসি তার পর যা হইলো বেগ ইতিহাস