‘একটা কথাও আর বলবে না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর এক্কান হতাও ন হইবা
- নোয়াখালী: আই এককান কতা ও আর কইতান্ন
- সিলেট: এখটা মাতও আর মাতবায় না
- বরিশাল: এউক্কা কথাও আর কইয়ো না
- ময়মনসিংহ: একটা কথাও আর কইবা না