‘তাদেরকে অনেক ধন্যবাদ যারা গান গুলো উপহার দিয়ে গেছেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তারারে বউত দইন্যবাদ যারা গান্নুন উফার দি গেয়্যে
- নোয়াখালী: হিগুন রে অনেক ধন্যবাদ জেগুন গান গুন উপহার দি গেছে
- সিলেট: তারারে অনেক দইন্যবাদ যারা অউ গান গুইন উপহার দিয়া গেছইন
- বরিশাল: তাগো বেমালা ধন্যবাদ যারা গান গুলা উপহার দিয়া গ্যাছেন
- ময়মনসিংহ: হেগোরে মেলা ধন্যবাদ যারা গান গুলা উপহার দিয়া গেসেন