‘তোমাকে দুচোখ ভরে দেখা এখনও বাকি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তোঁয়ারে দুইচোক বরি দেহা আইযো বাকি
- নোয়াখালী: তোমারে দু চোখে এখন ও দেখা বাকী
- সিলেট: তুমারে দুই চউক ভরিয়া দেখা এখনো বাকি
- বরিশাল: তোমারে দুই চোখ ভইরা দ্যাহা এহনও বাকি
- ময়মনসিংহ: তোমারে দুইচোখ ভইর দেহা এখহনো বাকি