‘কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: হারন আবেগর বালবাসা একদিন বিবেকর হাচে আরি যাইবই
- নোয়াখালী: কিল্লাই আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হারি যাইবো
- সিলেট: কারন আবেগর ভালোবাসা একদিন বিবেকর কাছে হারি যাইবো
- বরিশাল: কারন আবেগের ভালোবাসা এউক্কা দিনের বিবেকের ধারে ঠইজ্ঞা যাইবে
- ময়মনসিংহ: কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাসে হাইরা যাইব