‘যতবার দেখি ততবার ভালো লাগে, মৌসুমিকে গানটাতে অসম্ভব সুন্দর লাগছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: যতবার দেহি ততবার গম লাগে, মৌসুমিরে গান্নানঅত অসম্বব সুন্দর লাগের
- নোয়াখালী: যতবার দেই ততবার ভালা লাগে মৌসুমিরে এই গানে ভালা লাগের
- সিলেট: যতবার দেখি ততবার ভালা লাগে, মৌসুমীরে গান ইগুত সেই সুন্দর লাগছে
- বরিশাল: যতবার দেহি ততোবার ভালো লাগে, মৌসুমীরে গানডায় বেমালা সুন্দর লাগতেয়াছে
- ময়মনসিংহ: যতবার দেহি ততবার ভালা লাগে, মৌসুমিরে গানডাতে অসম্ভব সুন্দর লাগতাসে