‘তুমি কি সরকারি চাকরি করছো?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তুঁই কি সরকারি চঅরি গরর দে নে
- নোয়াখালী: তুওই কি সরকারি চ্যওরি কৌইচ্চ?
- সিলেট: তুমিতাইন কিতা সরকারি চাকরি করছো নি?
- বরিশাল: তুমি কি সরকারি চাকরি করতেয়াছো?
- ময়মনসিংহ: তুমি কিতা সরকারি চাকরি করতাসো?