‘তার পাশে থাকা পুতুলগুলো সেই মেয়ের সাথে খেলতে আসে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তাঁর ডাহদ্দি তাকা ফুতুল্লুন অই মাইফোয়ার ফোয়ারে কেলা হাইতো আইয়্যে
- নোয়াখালী: তার পাশে থাকা হুতুলগিন হেই মাইয়গার লগে খেইলতাম আইয়ে
- সিলেট: তার লগে থাকা পুতুলগুইন হউ পুরির লগে খেলাত আয়
- বরিশাল: হ্যার লগে থাহা পুতুলগুলা হেই মাইয়ার লগে খেলতে আহে
- ময়মনসিংহ: তার ফাশে থাকা পুতুলগুলা হেই ছেড়ির সাথে খেলতে আসে