‘ভালো মানুষ নাকি বেশি দিন বাঁচে না, এটা শোনার পর খুব টেনশনে আছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বালা মানুষ নাকি বেশিদিন ন বাচে ইয়ান ফুনি টেনশন অত আচি
- নোয়াখালী: ভালা মানুষ বলে বেশিদিন বাঁচে না এটা হুনবার হরেদি টেনশনে আছি
- সিলেট: ভালা মানুষ বুলে বেশিদিন বাছইন না, ইতা হুনার পর খুব টেনশনে আছি
- বরিশাল: ভাল মানু বোলে বেশি দিন বাঁচে না, এইডা হোনার পর বেমালা টেনশনে আছি
- ময়মনসিংহ: ভালো মানুষ নাকিতা বেশি দিন বাঁচে না, এটা হুনার পর খুব টেনশনে আছি