‘নিজেকে কখনো বেকার ভাববেন না, মনে রাখবেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: নিযেরে হনিকাই বেকার ন বাইব্বন মন অত রাইবান শরিরর রক্ত দি আযারও মশার সংসার চলে
- নোয়াখালী: নিজেরে কোনসুমে বেকার ভাবিয়েন না মনে রাইকবেন আন্নের শরীরের রক্ত দি হাজারো মশার সংসার চলে
- সিলেট: নিজোরে কুনোসময় বাওটা ভাববা না, মনো রাখবা আফনার শরীলর রখতো দিয়া হাজার মশার সংসার চলের
- বরিশাল: নিজেরে কহনো বেকার ভাববেন না, মনে রাখবেন আমনের শরীলের রক্ত দিয়া হাজারও মশার সংসার চলে
- ময়মনসিংহ: নিজেরে কহনো বেকার ভাববেন না, মনে রাখবেন আফনের শরীরের রক্ত দিয়ে হাজারডা মশার সংসার চলে