‘এখন আমি কত বড় হয়ে গেছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এহন আঁই হত্ত বর অই গেইয়্যি গই
- নোয়াখালী: অন আই কত্ত বড্ডা হই গ্যেছি
- সিলেট: ওখন আমি কত বড় ওই গেছি
- বরিশাল: মুই এহন বেমালা বড় হইয়া গেছি
- ময়মনসিংহ: এহন আমি কত বড় হয়া গেসি