‘সে আমাকে অপমান করে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এতে আঁরে অফমান গইরগে
- চট্টগ্রাম: ইতে আরে অফমান গরিয়ে
- নোয়াখালী: হিগা আরে বেইজ্জুদি করে
- সিলেট: হে আমারে অপমান করে
- সিলেট: হে আমারে অফমান করে
- বরিশাল: হে মরে আক্সের অপমান হিরে
- বরিশাল: হে মোরে অপমান হরে
- ময়মনসিংহ: সে আমারে অপমান করে