‘সে এখন আমার পড়াশোনার খরচ দিতে চায় না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ইতে এহন আর ফন্না হরচ দিতোর নো চায়
- নোয়াখালী: হেতে অন আর হড়াশোনার খরচ দিতে চায় না
- সিলেট: হে ওখন আমার পড়ার খরচ দিতো চায় না
- বরিশাল: হ্যায় এহন মোর পড়ালেহার খরচ দেতে চায় না
- ময়মনসিংহ: হেয় এহন আমার পড়াশুনার খরচ দিতে চায় না