‘স্কুল জীবন থেকে তাদের প্রেম ছিলো’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: স্কুল যিবন অইতে তারার ফ্রেম আচিল
- নোয়াখালী: স্কুল জীবনতুন হেতাগো পেম আছিলো
- সিলেট: ইস্কুল জীবন থাকি তারার পিরিত আছিল
- বরিশাল: ইসকুল সময় হইতে হ্যাগো পেরেম আল্লেহ
- ময়মনসিংহ: ইস্কুল জীবনতে তারার প্রেম আসিল