‘অনেক দিন পর তোমাকে দেখলাম’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বউতদিন ফর তোঁয়ারে দেইলাম
- চট্টগ্রাম: বহুত দিন ফর তুয়ারে দেহিলাম
- নোয়াখালী: মেলা দিন হর তোমার দেয়া হাইলাম
- সিলেট: বাক্কাদিন বাদে তুমারে দেখলাম
- বরিশাল: ম্যালাদিন পর তোমারে দেখলাম
- বরিশাল: মেলাদিন পর তোমারে দেখলাম
- ময়মনসিংহ: অনেকদিন বাদে তোমারে দেখলাম