‘ক্লাসের সব মেয়েদের সাথেই মিশতাম’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ক্লাস অর বেজ্ঞুন মাইফোয়ার লই মিশিতাম
- নোয়াখালী: কেলাসের বেক মাইয়ার লগেই মিশতাম
- সিলেট: ক্লাসর হখল ফুড়িন্তর লগেউ মিশতাম
- বরিশাল: কেলাসের বেবাক মাইয়াগো লগেই মিশতাম
- ময়মনসিংহ: ক্লাসের সব মাইয়াদের সাথেই মিশতাম