‘এখন কথা হলো আমি কাবিনের টাকা দিয়ে দিবো প্রতি মাসে মাসে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এহন হতা অইলদি আঁই হাবিনর টিয়া দি দিয়্যুম ফতি মাসে মাসে
- নোয়াখালী: অন কতা অইল আই হত্তি মাসে কাবিনের টেয়া দি দিমু
- সিলেট: এখন খতা অইলো মুই কাবিনর টেখা দিলাইমু ফত্তেক মাসে মাসে
- বরিশাল: এহন কথা হইলো মুই কাবিনের টাহা দিয়া দিমু পেরতেক মাসে মাসে
- ময়মনসিংহ: এখন কথা হইলো আমি কাবিনের টেহা দিয়া দিমু প্রতি মাসে মাসে