‘আমার ভালোবাসায় কম কি ছিলো ?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁর বালোবাসায় হম কি আচিল
- চট্টগ্রাম: আর বালোবাসায় হম কি আছিলো?
- নোয়াখালী: আর ভালোবাসাত কম কিয়া আছিলো
- সিলেট: আমার ভালোবাসাত কিতার কমতি আছিল?
- সিলেট: আমার ভালোবাসাত কিতার কমতি আছিলো?
- বরিশাল: মোর ভালোবাসায় কম কি আল্লেহ?
- বরিশাল: মোর ভালোবাসায় কম কি আছেলো?
- ময়মনসিংহ: আমার ভালোবাসায় কম কিতা আসিন?