‘আমার সকালে কিছু খেতে ভালো লাগে না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আরে সকালোত হিছু খাইত গম নো লাগে
- চট্টগ্রাম: আরে সকালত হিছু খাইত গম না লাগে
- চট্টগ্রাম: আমার সকালত হিছু খাইত গম না লাগে
- নোয়াখালী: আর ভোরে কিছু খাইতে ভালা লাগে না
- সিলেট: আমার সকাইলকু কুন্তা খাইতে ভালা লাগে না
- সিলেট: আমার সকালকু কুন্টা খাইতে ভালা লাগে না
- বরিশাল: মোর বেইন্যাহালে কিছু খাইতে ভাল লাগে না
- বরিশাল: মুই বেইনাহালে কিছু খাইতে ভালো লাগে না
- ময়মনসিংহ: আমার সহালে কিসু খাইতে ভালা লাগে না