‘ফুটবলে তোমাদের প্রিয় দল কোনটি?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফুটবলত তোঁয়ারার প্রিয় দল হন্নান?
- নোয়াখালী: ফুটবলে তোংগ প্রিয়দল কোনআন
- সিলেট: ফুটবল'ও তোমরার প্রিয় দল কোনটা?
- বরিশাল: ফুটবলে তোমাগো পিরিয়ো দল কোনডা?
- ময়মনসিংহ: ফুটবলে তোমরার প্রিয় দল কোনডা?