‘শুধু গানটি যেমন ছিলো তেমনেই রয়ে গেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: শুদু গান্নুন যেন আচিল এনই রয় গেয়্যুই
- নোয়াখালী: হুদা গানআন যেমন আছিলো তেমনি রই গেছ
- সিলেট: খালি গানটা যেমলা আছলি হেমলা অউ রই গেলো
- বরিশাল: শুধু গানডা যেমন আল্লেহো সেরম ই রইয়া গ্যাছে
- ময়মনসিংহ: শুধু গানডা যেমন অসিলো তেমনই রইয়া গেসে