‘কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারো সাথে প্রেমে জড়াবেন না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: হনিকাই অনর জিবন অত সুক আনি দিবো বাবি হনিকার লই ফ্রেমত ন জরাইবান
- নোয়াখালী: কনুগা আন্নের জীবনে সুখ আনি দিবো এইডা ভাবি কারো লগে প্রেম এ জরাইয়েন না
- সিলেট: খেউ আফনার জীবনো সুখ আনিয়া দিবো ভাবিয়া কারো লগে পেরেমো জড়াইবা না
- বরিশাল: কেউ আমনের জীবনে সুখ আইনা দেবে ভাইবা কারো লগে পেরেমে জরাইবেন না
- ময়মনসিংহ: কেউ আফনের জীবনে সুখ আইন্না দিব ভাইব্বা কারো সাথে প্রেমে জড়াইয়েন না