‘তুমি চলে যাওয়ার পর তোমার মেয়ে কেমন যেন শান্ত হয়ে গেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তুঁই যাইবর ফর তোঁয়ার মাইয়্যা কেন যানি আন্ত অয় গেইয়্যুয়
- নোয়াখালী: তুমি চলে যাওয়ার পর তোর মেয়ে কেমন চুপ চাপ হয়ে গেছে
- সিলেট: তুমি যাওয়ার পর থাকি তুমার ফুড়ি কিলান জানি নিরাই অই গেছে
- বরিশাল: তুমি চইল্যা যাওয়ার পর তোমার মাইয়া কিরহম যানি ঠাণ্ডা হইয়া গ্যাছে
- ময়মনসিংহ: তুমি চইলা যাওয়ার পরে তোমার মাইয়া কেমন যেন শান্ত হইয়া গেসে