‘আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর যদি ফিরি ন আইয়্যে তইলে ইতে হন অত্তে তোঁয়ার ন আচিল
- নোয়াখালী: আর যদি না আইয়ে তাইলে হেতে আন্নের আছিলই না কোনসময়
- সিলেট: আর যদি ফিরিয়া না আয় , তে হে কুনোদিন অউ তুমার আছিল না
- বরিশাল: আর হ্যায় যদি ফিররা না আহে, হ্যালে হ্যায় কহনোই তোমার আআল্লেহ না
- ময়মনসিংহ: আর যদি ফিরা না আসে,তবে সে কখনই তোমার ছিল না