‘তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তোঁয়ারে লই আঁযি যায়্যুম আসসান অর নিল অত
- নোয়াখালী: তোয়ারে লই আরাই যাইয়ুম আকাশোর নিলে
- সিলেট: তুমারে লইয়া হারাই যাইতাম আখাশর নীলো
- বরিশাল: তোমারে লইয়া হারাইয়া যামু আকাশের নীলে
- ময়মনসিংহ: তোমায় লইয়া হারায়া যায়াম আকাশের নীলে