‘বহুদিন পরে একটা ভাল ছবি দেখলাম’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বউদ্দিন ফর এক্কান বালা চবি দেইলাম
- নোয়াখালী: মেলা দিন হরে এককান ভালা ছবি দেইকছি
- সিলেট: বাক্কাদিন বাদে এখটা ভালা ছবি দেখলাম
- বরিশাল: ম্যালাদিন পরে এউক্কা ভালো ছবি দেখলাম
- ময়মনসিংহ: মেলাদিন পরে একটা ভালা ছবি দেখলাম