‘আপনি কি কথা বলতে পারেন ইংরেজিতে?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অনে কি ইংরেজিত হতা হইত ফারোন নে?
- নোয়াখালী: আন্নে কি কতা ক্যইতে হারেন ইংলিশে?
- সিলেট: আফনে কিতা ইংরেজি মাত্তে ফারোইন নি?
- বরিশাল: আম্নে কি কতা কইতে পারেন ইংলিশে?
- ময়মনসিংহ: আফনে কি কথা কইতে ফারেন ইংরেজিতে?