‘দিন দিন টমেটোর দাম বেড়ে চলছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: দিন দিন টমাটুর দাম বারের দে
- নোয়াখালী: দিন দিন টমাটুর বারি গেসে
- সিলেট: দিন দিন টমেটোর দাম বাড়িয়া চলছে
- বরিশাল: দিন দিন টমাটোর দাম বাড়তেই আছে
- ময়মনসিংহ: দিন দিন টমেটোর দাম বাড়তাসে