‘আপনাকে কিছু বলা লাগে না , আপনি এমনিতেই আমার মনের কথা বুঝে যান’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অন্বেও কিছু হন ন লাগে, অনে এনেই আর মনর হতা বুঝি ফেলান
- নোয়াখালী: আন্নেরে কিছু কোন লাগে না, আন্নে এন্নেই আর মনের কথা বুঝি যান
- সিলেট: আফনারে কুন্তা কওয়া লাগে না, আফনে এমনই আমার হক্কলতা বুজুইন
- বরিশাল: আমনেরে কিছু কওয়া লাগেনা আমনে এমনেই মোর মনের কথা বুইজঝা যান
- ময়মনসিংহ: আফনেরে কিসু কওন লাগে না , আফনে এমনিতেই আমার মনের কথা বুইজ্ঝা যান