‘তোমার সুন্দর সুন্দর ছবিগুলো দেখে খুব আনন্দ পেয়েছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তোয়ার খুব সুন্দর সুন্দর শবি সাইয়েরে আর খুব আনন্দ ফাইয়ি
- নোয়াখালী: তোওয়ার সুন্দর সুন্দর ছবিগুন দেখি খুব আনন্দ হাইসি
- সিলেট: তোমার সুন্দর সু্ন্দর ছবিগুলি দেখিয়া খুব আনন্দ পাইছি
- বরিশাল: তোমার সুন্দর সুন্দর ছবি গুলা দেইখ্যা বেমালা আনন্দ পাইছি
- ময়মনসিংহ: তোমার সুন্দর সুন্দর ছবিগুলা দেইক্ষা মেলা আনন্দ পাইসি