‘চলো সবাই মিলে ঘুরতে যাই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আডো বেজ্ঞুনে মিলি বেরাইত যাই
- নোয়াখালী: চল বেকে মেলি ঘ্যুইরতাম যাই
- সিলেট: চলো সবে মিলিয়া ঘুরাত যাই
- বরিশাল: লও ব্যাকডি মিল্লা ঘোরতে যাই
- ময়মনসিংহ: চলো সবাই মিল্লা ঘুরতাম যাই