‘মা রান্নাঘরে বসে আমার বাবার জন্য শিমের তরকারি রান্না করছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মা ফাকঘরত বইয়েরে আর বাবার লাই শিমর তরহারি ফাক গরের দে
- নোয়াখালী: মা ফাকঘরে বসি আর বাবার লাই শিমের তরকারি রাইঞ্চে
- সিলেট: আম্মা রান্দাঘরো বইয়া আমার বাবার লাগি উরির তরকারি রান্দা করছইন
- বরিশাল: মায় ওশ্যায় বইয়া আব্বার লইজ্ঞা উশ্যির শালুন রানছে
- ময়মনসিংহ: মা পাকঘরে আমার আব্বার লাইজ্ঞা উশশির সালুন রানতাসে