‘আমার আব্বু বাজার থেকে আমাদের জন্য তেঁতুল কিনে এনেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর আব্বু বাজারত্তুন আরার লাই তেতই কিনি আইন্নে দে
- নোয়াখালী: আর আব্বু্ বাজারেত্তুন আন্ডারলাই তেতই কি আইঞ্চে
- সিলেট: আমার আব্বা বাজার থাকি আমাদের লাগি তেতুল কিনিয়া আনছইন
- বরিশাল: মোর আব্বায় বাজারে গোনে মোগো লইজ্ঞা ট্যাঙ্গা কিন্না আনছে
- ময়মনসিংহ: আমার আব্বা বাজারতে আমরার লাইজ্ঞা তেঁতুল কিন্না আনসে