‘সে রকম বাজে ছেলের পাল্লায় পড়লে সর্বনাশ হয়ে যেত’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ইতার নান বাযে ফোয়ার ফাল্লাত ফইরলে সর্বনাশ অই যাইতো
- নোয়াখালী: হেইক্কান বাজে হোলার হাল্লাত হইডলে সর্বনাশ অই যাইত
- সিলেট: হিলান বাদুয়া ফুয়ার চক্করো ফরলে সর্বনাশ অই যাইতো
- বরিশাল: হেই রহম খারাপ পোলার পাল্লায় পরলে সর্বনাশ হইয়া যাই্তে
- ময়মনসিংহ: হেইরম বাজে ছেড়ার পাল্লায় পড়লে সর্বনাশ হয়া যাইত