‘আমার আব্বু প্রতিদিন নারিকেল পানি পান করে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর আব্বু ফ্রতিদিন নাইরকেলর ফানি হা দে
- নোয়াখালী: আর আব্বু হতিদিন নাইরকেলের হানি খায়
- সিলেট: আমার আব্বু প্রতিদিন নাইকলের ফানি ফান করইন
- বরিশাল: মোর আব্বায় পেরতেকদিন নাহোইল পানি খায়
- ময়মনসিংহ: আমার আব্বা প্রত্যেকদিন নাইরকেল পানি খায়