‘আমি আপনার সঙ্গে একটি কথা বলতে চাই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁই অনর লই এক্কান হতা হইতো চাই
- নোয়াখালী: আই আন্নের লগে এজ্ঞা কতা কইতাম চাই
- সিলেট: আমি আফনারে একটা কথা কইতাম চাই
- বরিশাল: মুই আম্নের লগে এউক্কা কতা কইতে চাই
- ময়মনসিংহ: আমি আফনের সাথে একটা কথা কইতে চাই