‘আমাদের গ্রামের বাজারে অনেক বড় একটি দেশী মুরগীর দোকান আছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আরার গ্রামর বাজারত বহুত ডর এক্কা দেশী কুরোর দোহান আসে দে
- নোয়াখালী: আন্ডা গেরামের বাজারে অনেক বড্ডা ইজ্ঞা দেশী মুরগির দোয়ান আসে
- সিলেট: আমাদের গেরামের বাজারে বহুত বড় একটা দেশি মোরগির দোকান আছে
- বরিশাল: মোগো গেরামের বাজারে বেমালা বড় এউক্কা দেশী মুরহার দোকান আছে
- ময়মনসিংহ: আমরার গ্রামের বাজারে অনেক বড় একটা দেশী মুরগীর দোকান আসে