‘পরে এক ভাই কুয়েত চলে যায় আরেক ভাই সুদান চলে যায়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফরে এক বাই কয়েত গেইয়্যুই আরেক বাই সুদান গেইয়্যুই
- নোয়াখালী: হরে এক ভাই কুয়েত চলি গেছে আরেক ভাই সুদান চলি গেছে
- সিলেট: বাদে এক ভাই কুয়েত গেছেগি আর আরোখ ভাই সুদান গেছে গি
- বরিশাল: পরে এউক্কা ভাই কুয়েত চইল্যা যায় আর এউক্কা ভাই সুদান চইল্যা যায়
- ময়মনসিংহ: বাদে এক ভাই কুয়েত যায়গা আরেক ভাই সুদান যায়গা