‘আজকে আমার ছোট বোন রান্না করেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আজিয়া আর বইন ছোড ইবা ফাক গইজ্জে
- নোয়াখালী: আইজ্জা আর ছোট বইন হাক কইচ্চে
- সিলেট: আজকে আমা ছোট বইনে রান্দিছে
- বরিশাল: আইজগো মোর ছোডো বুইন রানছে
- ময়মনসিংহ: আইজকে আমার ছোট বইন রান্না করসে