‘আপনি কি একটি বাংলা গান গাইতে পারেন?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অনে কি ওজ্ঞা বাংলা গান গাইত ফারিবান নে?
- নোয়াখালী: আন্নে কি ইজ্ঞা বাংলা গান গাইতে হাইরবেন ?
- সিলেট: আফনে কিতা একটা বাংলা গান গাইতে পারবা নি?
- বরিশাল: আম্নে কি এউক্কা বাংলা গান গাইতে পারেন?
- ময়মনসিংহ: আফনে কি একটা বাংলা গান গাইতে পারেন?