‘আমি ফুটবলের বিশ্বকাপ দেখতে যাচ্ছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁই ফুটবল বিশ্বকাফ চাইতো যাইর
- নোয়াখালী: আই ফুটবলের বিশ্বকাপ দেকতাম যাইয়ের
- সিলেট: আমি ফুটবল ওর বিশ্বকাপ দেখাত যাইয়ার
- বরিশাল: মুই ফুটবল বিশ্বকাপ দ্যাখতে যাইতেয়াছি
- ময়মনসিংহ: আমি ফুটবলের বিশ্বকাপ দেখতাম যাইতাসি