‘বিয়ের তারিখ কখন ঠিক করা হয়েছে?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বিয়ার তারিক হত্তে টিক অইয়্যে?
- নোয়াখালী: বিয়ার তারিক কোনসুমে ঠিক করন অইছে
- সিলেট: বিয়ার তারিখ কবে ঠিক করা ওইছে?
- বরিশাল: বিয়ার তারিখ কবে ঠিক করা হইছে?
- ময়মনসিংহ: বিয়ার তারিখ কহন ঠিক করন হইসে?