‘লোকটি তার বউয়ের গায়ে হাত তুলে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: লোক ইবা তার বউওর গাত আত তুলে
- নোয়াখালী: লোক ইয়া তার বউয়ের গাত আত তুলে
- সিলেট: বেটায় তার বউর গাত হাত তুলছে
- বরিশাল: ব্যাডায় হ্যার বউর গায়ে হাত তোলে
- ময়মনসিংহ: লোকটা হের বউয়ের গায়ে হাত তুলে