‘আগের তুলনায় আব্বু অনেক ভালো হয়ছেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আগের তুন আব্বু বওত গম অইয়ে
- নোয়াখালী: আগের তুলনায় আব্বা অনেক ভালা অইছেন
- সিলেট: আগের তাকি আব্বা বউত ভালা ওইছোইন
- বরিশাল: আগের চাইয়া আব্বায় ম্যালা ভালো হইছে
- ময়মনসিংহ: আগের তুলনায় আব্বা অনেক ভালা হইসেন