‘তোমার ছোট ভাই আগে নেশায় আসক্ত ছিল’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তোয়ার ছোড ভআই ইবা আগত নেশাত আসক্ত আসিল
- নোয়াখালী: তোওইয়ার ছোট ভআই আগে নেশায় আসক্ত আসিল
- সিলেট: তোমার ছুট ভাই ইগুয়ে আগে নেশা করতো
- বরিশাল: তোমার ছোট ভাই আগে নেশায় আসক্ত আল্লেহ
- ময়মনসিংহ: তোমার ছোট ভাই আগে নেশায় আসক্ত আসিল